1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৯৫ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের অভিযানে শশীদল রেলস্টেশনে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও পণ্য আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলামের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে এই ভারতীয় মালামাল আটক করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলামের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল উপজেলার শশীদল ইউনিয়নের রেলস্টেশনে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণে ভারতীয় কসমেটিক্স এবং পণ্যসামগ্রী আটক করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা। আটককৃত মালামালগুলো হল- ভারতীয় স্কিন সাইন ক্রিম, ভারতীয় মুভ স্প্রে, ভারতীয় জনসন বেবি লোশন, ভারতীয় হিমালায়া ফেসওয়াশ, ভারতীয় ডেরোবিন ক্রিম, ভারতীয় ভিক্স চকোলেট, ভারতীয় গ্রিপ ওয়াটার, ভারতীয় ইমামি সেভেন অয়েল, ভারতীয় নেহা মেহেদী। অভিযানে থানা পুলিশ ও বিজিবি সদস্যরা সহযোগিতা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD