1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে এমপি আবুল কালাম আজাদকে গণসংবর্ধনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে এমপি আবুল কালাম আজাদকে গণসংবর্ধনা

  • প্রকাশিতঃ বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৭৫৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।

কুমিল্লার দেবিদ্বারে নবনির্বাচিত সংসদ মো. আবুল কালাম আজাদকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বিকালে ইউসুফপুর আইডিয়াল হাইস্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের শত শত নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন এমপি আবুল কালাম আজাদ।

এর আগে ব্যাপক শোডাউন ও গাড়িবহর নিয়ে এমপি আবুল কালাম আজাদ ইউসুফপুরে আসেন। এ সময় স্থানীয় নেতা-কর্মীরা ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন। তাকে এক নজর দেখার জন্য রাস্তাঘাটে হাজার হাজার নারী পুরুষ ভীর জমান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বারে নবনির্বাচিত সংসদ মো. আবুল কালাম আজাদ।  ইউসুফপুর ইউপি চেয়ারম্যান মো. জাহারিয়া ম্যানেজারের সভাপতিত্বে গণসংবর্ধনায় বক্তব্য রাখেন, বরকামতা ইউপির চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লুৎফর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগ ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এমএ কাইয়ুম ভূঁইয়া, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. কাউছার হায়দার, গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল সরকার, ইউসুফপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মাজহারুল হক মামুন, আমেরিকা প্রবাসী জাহাঙ্গীর হোসেন সরকার, ইউপি সদস্য বিল্লাল হোসেন, শাহজাহান, আবুল বাসার।

সংবর্ধনা অনুষ্ঠানে শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় ও জাতীয় শিল্পীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD