1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় ওয়াজ চলাকালে মুফতী তাহেরী গাড়ি ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় ওয়াজ চলাকালে মুফতী তাহেরী গাড়ি ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ৪৬৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় আলোচিত ইসলামি বক্তা মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন তাহেরীর ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ওয়াজ মাহফিল চলার সময় এ হামলা চালানো হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় আয়োজিত ওয়াজ মাহফিলের পাশে এ ঘটনা ঘটে।

মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী ওই মাহফিলের প্রধান বক্তা ছিলেন। মাহফিল শেষে নিজের ব্যক্তিগত ফেসবুক লাইভে এসে এসব তথ্য নিশ্চিত করেছেন মাওলানা তাহেরী নিজেই। এ সময় ৯ মিনিট ৭ সেকেন্ডের একটি ভিডিওতে পুরো হামলার বিস্তারিত ঘটনা তুলে ধরেন তিনি।

ভিডিওতে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীকে বলতে শোনা যায়, ২৩ বার গাড়ি ভাঙচুর করা হয়েছে, কখনই লাইভে আসেননি তিনি। কিন্তু এবার আসতে বাধ্য হয়েছি। কারণ আমার পরের মাহফিলটি ছিল পাবনায়। আমি যাতে পাবনা যেতে না পারি সেজন্য আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে।

তিনি বলেন, তারা আমার গাড়িটির যদি গ্লাসগুলো ভেঙে দিত দুঃখ হত না। তারা আমার গাড়ির হেডলাইটগুলো ভাঙচুর করে ভেতরের বাল্বগুলো খুলে নিয়ে গেছে। আমি যেন রাতের আঁধারে পাবনা না যেতে পারি, তাই তারা এ কাজ করেছে। আপনারা জানেন প্রিমিও গাড়ির হেডলাইট অনেক ব্যয়বহুল।

আলোচিত এই বক্তা বলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় মাহফিল ছিল। আমি আমার সফরসঙ্গীসহ গাড়ির ড্রাইভারকে নিয়ে আয়োজক কমিটির বাড়িতে খাবার খেতে যাই। খাবার খেয়ে আমি সোজা স্টেজে চলে আসি। আমি ওয়াজ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে এ কাণ্ড ঘটিয়ে ফেলে দুর্বৃত্তরা। আমার ড্রাইভার গাড়ির কাছে গিয়ে গাড়ির দশা দেখে আমাকে জানায়নি। কারণ আমি ওয়াজ করছিলাম।

এ সময় দুর্বৃত্তদের উদ্দেশ্যে তাহেরী বলেন, যুগে যুগে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আলেম-ওলামারা লাঞ্ছিত হয়েছেন। এটা নতুন কোনো ঘটনা নয়। আজকে আমার সঙ্গে যে এ কাণ্ড করেছে, আমি আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি। হে আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও, যদি হেদায়েত না দাও, তবে তাদের ধ্বংস করে দাও।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতিকুল্লাহ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD