1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটির সাথে অধ্যক্ষের শুভেচ্ছা বিনিময় - Dainik Cumilla
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদকসেবিসহ গ্রেফতার ৬ দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র

ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটির সাথে অধ্যক্ষের শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৩২১ বার পঠিত

আল-আমিন কিবরিয়া, ভিক্টোরিয়া কলেজ:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কুভিকসাস)’র নতুন কমিটির সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান।

বুধবার দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের নিচতলায় কুভিকসাস কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। ওই সময় অধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কুভিকসাস সদস্যরা। এর আগে সমিতির প্রকাশিত ২০২৪’র নতুন দিন পঞ্জিকার মোড়ক উন্মোচন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন, কুভিকসাস’র উপদেষ্টা মুহাম্মাদ চাঁন মিয়া, কুভিকসাস প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রাজু, নতুন কমিটির সভাপতি আবু সুফিয়ান রাসেল, সাধারণ সম্পাদক মো. সাফায়েত উল্লাহ মিয়াজী,

অন্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন- কুভিকসাস নতুন কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক পুতুল আক্তার রলি, সহ-সাংগঠনিক সম্পাদক সজিব মাহমুদ, দফতর সম্পাদক মাকছুদুর রহমান, সদস্য হাসিবুল ইসলাম সজিব, সাইমুম ইসলাম অপি, তাহমিনা আক্তার তুলিসহ আল আমিন কিবরিয়া।

সাক্ষাৎকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান কুভিকসাস-এর নতুন কমিটির সকলকে স্বাগত জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে যেকোনো সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD