1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
ব্রাহ্মণপাড়ায় অপহরণেরপর মুক্তিপণ আদায়, গ্রেফতার ২ জন। - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

ব্রাহ্মণপাড়ায় অপহরণেরপর মুক্তিপণ আদায়, গ্রেফতার ২ জন।

  • প্রকাশিতঃ বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৩২৭ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোঃ মালু মিয়া (৩৮) নামে একজনকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। গত মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে মোঃ মালুমিয়ার স্ত্রী বাদী হয়ে ১৭ জানুয়ারি ব্রাহ্মণপাড়া থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মালু মিয়া ব্রাহ্মণপাড়া থানার সিদলাই গ্রামের মৃত শাহআলমের ছেলে।

গ্রেফতার কৃতরা হলেন ব্রাহ্মণপাড়া থানার উত্তর চান্দলা গ্রামের মোঃ পারভেজ (২৪) ও টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কোদালিয়া গ্রামের মোঃ মারুফ হোসেন (২০)। অপর আসামিরা হলেন ব্রাহ্মণপাড়া থানার রামচন্দ্রপুর গ্রামের রেনু খার ছেলে ইমরান হোসেন (৩০), একই এলাকার দেউস গ্রামের মোঃ আলীর ছেলে মোঃ রাব্বি (২০) এবং গঙ্গানগর গ্রামের মৃত তৈয়ব আলী সরদারের ছেলে আবুল হোসেন (৪৫)।

থানা ও আজাহার সূত্রে জানা যায়, গত  মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা টানা ব্রিজ এলাকা হইতে মোঃ মালুমিয়া কে অপহরণ করে অটো রিক্সা যোগে শশীদল ইউনিয়নের আসামি আবুল হোসেনের বাড়িতে নিয়ে আটক করে রাখে। মুক্তিপণ হিসেবে ২ লক্ষ টাকা এনে দিতে বলে। এতটাকা এনে দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করে এবং একপর্যায় ৪০ হাজার টাকায় মুক্তি দিতে রাজি হয় অপহরণ কারীরা।

মালুমিয়া তার স্ত্রীর কাছে ফোন দিয়ে  ৪০ হাজার টাকা বিকাশ করতে বললে তার স্ত্রী এর মধ্যে ১০ হাজার টাকা বিকাশে প্রেরণ করেন এবং বাকি ৩০ হাজার টাকা পরে দেবেন বলে তাদের জানান। মালু মিয়ার স্ত্রী এক পর্যায়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি দল শশীদল সালদা নদী রেল স্টেশনের পাশে সালদা স্টোরের বিকাশ এজেন্ট থেকে ১০ হাজার টাকা তোলার সময় পুলিশ আসামী মোঃ পারভেজ ও মোঃ মারুফ হোসেনকে গ্রেফতার করে। পুলিশ তাদের তথ্যের ভিত্তিতে আসামি আবুল হোসেনের বসতবাড়ি হইতে মোঃ মালুমিয়া কে উদ্ধার করে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ বলেন, অপহরণকারী বাকী আসামীদের গ্রোফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD