1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সুদের টাকা পরিশোধ করতে গরু চুরি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

সুদের টাকা পরিশোধ করতে গরু চুরি

  • প্রকাশিতঃ বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৬৫৭ বার পঠিত

মো: ওমর ফারুক মুন্সী।।

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় বাধ্য হয়ে এক কৃষকের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যান জাকির হোসেন (৪৮) নামে এক ব্যক্তি। তবে চুরি হওয়ার ১২ ঘন্টার মধ্যে দেবিদ্বার থানা পুলিশ চোরসহ গরুটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পরে ওই কৃষককে ফিরিয়ে দিয়েছে গরুটি। মঙ্গলবার রাতে দেবিদ্বার পৌরসভার পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাকির হোসেন জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে।

জানা গেছে, গত কয়েক বছর আগে হত দরিদ্র জাকির হোসেন স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা সুদ নেন। সম্প্রতি সুদের টাকা পরিশোধ করার জন্য চাপ সৃষ্টি করে সুদি কারবারী। এতে জাকির হোসেন কোন উপায় না পেয়ে দেবিদ্বার পুরাতর বাজার এলাকা থেকে একটি গরু চুরি করে ধামতি এলাকায় নিয়ে যায়। সেখানে থেকে বুধবার বিকাল ৪ টার দিকে জাকির হোসেনকে গরুসহ হাতে নাতে ধরে থানায় নিয়ে আসে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাইনুল ইসলাম বলেন, বুধবার বিকাল ৪টার দিকে ধামতি ইউনিয়নের ভূঁইয়া বাড়ি থেকে গরুটি উদ্ধার করা হয়। এসময় গরু চুরির অভিযোগে জাকির হোসেনকেও আটক করা হয়। বর্তমানে গরুটি মালিকের হেফাজতে আছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া বলেন, গরু চুরি হওয়ার ১২ ঘন্টার মধ্যে গরুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক অনিক ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, অভিযোগের সত্যতাও পাওয়া গেছে,আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD