1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
মুরাদনগরে ছাত্রলীগ সভাপতিকে একলাখ টাকা জরিমানা - Dainik Cumilla
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট নিখোঁজের ১০ দিনেও সন্ধান মেলেনি নবম শ্রেণীর শিক্ষার্থী সাইফের লাকসামে পাঁচটি চোরাই ছাগলসহ ২ চোর আটক কুমিল্লার দেবীদ্বারে ৬ হাজার পিস আতশবাজিসহ পাচারকারী আটক দাউদকান্দিতে বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ কুমিল্লার দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা’-ছেলের হাসপাতালে বাবা- মা মুরাদনগরে গলাকাটা যুবকের লাশ উদ্ধার দেবীদ্বারে দেয়াল চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ শিক্ষকের বিরুদ্ধে মামলা

মুরাদনগরে ছাত্রলীগ সভাপতিকে একলাখ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৭৮৭ বার পঠিত

মো: মোশাররফ হোসেন মনির:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় গোমতী নদী থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও ড্রেজার ব্যবসায়ী শফিকুল ইসলাম (তুহিন)কে এক লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ২বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপার নেতৃত্বে উপজেলার ধামঘর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন ও প্রায় ৮হাজার ফুট পাইপ পরিবহন সম্ভব না হওয়ায় বিনষ্ট করা হয়েছে। জরিমানার অর্থ নগদ পরিশোধ করায় কারাদন্ড থেকে রেহাই পায় এবং ভবিষ্যতে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলন করবে না মর্মে মুচলেকা দেয় শফিক তুহিন।

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, গোমতী নদী থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম (তুহিন)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী দন্ড প্রদান করা হয়েছে। অবৈধ ড্রেজার নির্মূলে উপজেলার সর্বস্থানে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD