1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং:

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কুমিল্লার বুড়িচং উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্পিকার বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিইডিপি-৪ (প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪) এর আওতায় এই উপকরণগুলো বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফওজিয়া আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মামুন মুন্সী, উম্মে সালমা, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান, মোঃ আবুল কালাম আজাদ, ইয়াছমিন আক্তার, মোঃ অহিদুর রহমান, সুরাইয়া আক্তার, মোর্শেদা বেগম ও কনক লতা দেবনাথসহ উপজেলার ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এই ল্যাপটপ, মাল্টিমিডিয়া ও স্পিকার প্রদান করেছে। এগুলোকে আলমারিতে তুলে না রেখে প্রতিদিন শিক্ষাদানে ব্যবহার করতে হবে। প্রতিটি শিক্ষককে প্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে এবং শিক্ষার্থীদেরও এর সঙ্গে পরিচিত করে তুলতে হবে। আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে যে সুযোগ পেয়েছি, আজ তা প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।”
পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন উপজেলার ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্পিকার তুলে দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD