1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩৭৬ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৫ই অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন চাপিতলা ইউনিয়নের উলুমুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো উলুমুড়িয়া গ্রামের সোহাগ মিয়ার মেয়ে সামিয়া আক্তার (০৬) ও একই গ্রামের মান্নান মিয়ার ছেলে মাছুম বিল্লাহ (০৪)। তারা আপন খালাতো ভাই-বোন। এই ঘটনায় মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন জানান, সামিয়া ও মাসুম বিল্লাহ বিকালে অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করতে থাকে। সন্ধ্যার দিকে পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং ও খোঁজাখুঁজি করতে থাকে।

এসময় আশেপাশের পুকুর গুলোতে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় নুরু মিয়ার ঘরের পাশের পুকুর থেকে সাড়ে ৭টার দিকে তাদের উদ্ধার করে চাপিতলা নুরজাহান মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD