1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মুরাদনগরে বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত : বন্ধুর জন্য একসঙ্গে ন্যাড়া ১০ বন্ধু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

মুরাদনগরে বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত : বন্ধুর জন্য একসঙ্গে ন্যাড়া ১০ বন্ধু

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার পঠিত

 

মোহাম্মদ মোশাররফ হোসেন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

“বন্ধু বলে কথা!”—এই কথাটার বাস্তব উদাহরণ যেন নতুন করে দেখালেন কুমিল্লার মুরাদনগরের ১০ তরুণ। বন্ধুর কষ্টে পাশে দাঁড়াতে গিয়ে তারা যা করলেন, তা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে।
ঘটনাটি উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজারে। বিষয়টি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
জানা যায়, দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক মাথার ত্বকের জটিল সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে তাকে মাথা ন্যাড়া করতে হয়। কিন্তু বন্ধুর এই পরিস্থিতিতে তাকে একা থাকতে দেননি তার বন্ধুরা।
বন্ধুর কষ্টকে নিজের কষ্ট মনে করে গত বুধবার বিকেলে (১৫ এপ্রিল) একটি সেলুনে একে একে নিজেদের চুল ফেলে দেন আরও ৯ বন্ধু। মুহূর্তেই তৈরি হয় বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত।
এই হৃদয়স্পর্শী ঘটনায় অংশ নেন—কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর।
বন্ধুরা জানান, “সজীব যেন নিজেকে একা মনে না করে, তার পাশে আছি—এটাই বোঝাতে আমরা সবাই ন্যাড়া হয়েছি।”
স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, “এমন বন্ধুত্ব এখন খুব কমই দেখা যায়। এটা সত্যিই অনুকরণীয়।”
বন্ধুদের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে সজীবও আয়োজন করেন এক ব্যতিক্রমী সম্মাননা অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারের ‘মাই ডিয়ার চটপটি হাউজ’-এর ছাদে বন্ধুদের জন্য আয়োজন করা হয় পুরস্কার বিতরণী।
লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে দেওয়া হয় একটি খাসি, দ্বিতীয়জন পান একটি রাজহাঁস, আর তৃতীয়জনের হাতে তুলে দেওয়া হয় একটি দেশি মোরগ। বাকি সবাই পান উপহার হিসেবে হাতঘড়ি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD