1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৮ বার পঠিত

মোঃ রেজাউল হক শাকিল ।।

“প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৮ই ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও সিমস প্রকল্পের আওতায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর সহযোগিতায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওকাপ আর্থিক সাক্ষরতা রথিন্দ্র কোচ। ব্রাহ্মণপাড়া ওকাপের সুপার ভাইজার মোঃ আজিজুল হক এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। আলোচনা সভায় অভিবাসী দিবস উপলক্ষে অভিবাসী কর্মী ও বিদেশ ফেরত কর্মীরা সরকারের কাছে বিভিন্ন দাবী ও মর্যাদা তুলে ধরেন। এসময় বিভিন্ন ইউনিয়নের বিদেশ ফেরত অভিবাসী কর্মী ও স্পাউসরা উপস্থিত থেকে আন্তর্জাতিক অভিবাসী দিবস সফল ও স্বার্থক করে তুলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD