1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
জাতীয় সম্পদ রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করুন - মহাপরিচালক, আনসার ও ভিডিপি - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

জাতীয় সম্পদ রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করুন – মহাপরিচালক, আনসার ও ভিডিপি

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি বলেন, “আনসার ও ভিডিপির সদস্যগণকে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে জাতীয় সম্পদ রক্ষা করতে হবে। দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যেখানে জাতীয় স্বার্থের হানি হয় সেখানে আনসার ও ভিডিপি সদস্যগণকে জনগণকে সাথে নিয়ে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।” এছাড়াও জনগণ যাতে নিরাপদে ভোট দিতে পারে সে পরিবেশ তৈরি করতে গ্রাম ভিত্তিক ভিডিপি প্লাটুনকে সক্রিয় রাখার নির্দেশনা প্রদান করেন।

গতকাল ১৪ ডিসেম্বর, আনসার ও ভিডিপির কুমিল্লা জেলার মোতায়েন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। উক্ত মোতায়েন পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য, রেঞ্জ কমান্ড্যার, কুমিল্লা রেঞ্জ, ও উপ-পরিচালক (সমন্বয়) জনাব মোঃ ফয়সাল হোসেন।

জেলা কমান্ড্যান্ট কুমিল্লা জনাব শাহীদুল ইসলাম জানান – সন্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক কুমিল্লা জেলার রেলপথ, সড়কপথ, গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সার্বিক নিরাপত্তার জন্যে শতাধিক ব্যাটালিয়ন আনসার, ১২০০ শত অঙ্গীভূত আনসারসহ ৪০০ আনসার ও ভিডিপি সদস্য কাজ করছে। যে কোন উদ্ভুত ও জরুরী পরিস্থিতি মোকাবেলায় আনসার ও ভিডিপি সদস্যগণ প্রস্তুত রয়েছেন মর্মে তিনি অবহিত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD