1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুষ্টিয়া প্রভাশালী নেতার ঘনিষ্ঠ সহযোগী ছাত্রদল নামধরী নেতাদের চাঁদাবাজী- প্রেস রিলিজ ।।  - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুষ্টিয়া প্রভাশালী নেতার ঘনিষ্ঠ সহযোগী ছাত্রদল নামধরী নেতাদের চাঁদাবাজী– প্রেস রিলিজ ।। 

  • প্রকাশিতঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৫২ বার পঠিত

প্রেস রিলিজ ।।

কুষ্টিয়া জেলা বিএনপির প্রভাবশালী নেতার বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহুযোগী এবং ইবি থানার অন্তর্গত হরিনারায়ণপুর ইউনিয়নের সাবেক জাজীয় পার্টির নেতা, নব্য বিএনপির নেতার ছত্রছায়ায় ছাত্রদল নামধারী কিছু চাঁদাবাজ হরিনারায়ণপুর বাজারে ব্লু ড্রীম নামের একটা শো রুম থেকে ৪,৫০,০০০/- টাকা ড্রয়ার থেকে জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়। এব্যাপারে কুষ্টিয়ার ইবি থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, দুলাল হোসেনের দোকানে অফার উপলক্ষে ব্যাপক বিক্রয় চলছিল। এ সময় প্রতিপক্ষ মোঃ জামির হোসেন, বিবাহিত ছাত্রদল নেতা অনিক হাসান ও জুলহক আহমেদের নেতৃত্বে একদল লোক দোকানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে তারা ইলেকট্রিক লাইন কেটে দোকানের ক্যাশ বাক্স থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ও ক্যাশ মেমো চুরি করে নিয়ে যায়।

বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কঠিন হুশিয়ারী বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে পুলিশে দেন, এখন এটাই দেখার অপেক্ষায় সাধারণ মানুষ।

ঘটনায় স্থানীয় আরব আলী মন্ডল ও কলম মন্ডলসহ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সামনে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসীর পরামর্শে দুলাল হোসেন ইবি থানায় অভিযোগ দাখিল করেন।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।

স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD