1. support@dainikcumilla.com : Dainik Cumilla : Dainik Cumilla
  2. ghossaintamzid@gmail.com : Habibur Monna : Habibur Monna
  3. admin@dainikcumilla.com : unikbd :
সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে নিজ এলাকায় মোমবাতি বিতরণ কর্মসূচি পালন করলেন এমপি হাসনাত আব্দুল্লাহ - Dainik Cumilla
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কৃষকদের জন্য সরাসরি সহায়তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ – কুমিল্লায় কৃষিমন্ত্রী চৌদ্দগ্রামে বসতবাড়ির রাস্তা নিয়ে তিন ভাইয়ের দ্বন্দ্ব-সংঘাত চরমে হামলা-মামলায় জর্জরিত ৩ পরিবার নাথেরপেটুয়া ডায়াবেটিক হাসপাতালের শুভ উদ্বোধন সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে নিজ এলাকায় মোমবাতি বিতরণ কর্মসূচি পালন করলেন এমপি হাসনাত আব্দুল্লাহ দেবীদ্বারে ভূষণা গ্রামে রাতের অন্ধকার ঘুচিয়ে আলোর রস্মী ছড়ালেন গ্রামের ১৪০ রেমিটেন্স যোদ্ধার সহযোগীতায় গ্রামবাসী মুরাদনগরে বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত : বন্ধুর জন্য একসঙ্গে ন্যাড়া ১০ বন্ধু দেবীদ্বারে অর্ধশতাধিক খালের মধ‍্যে বরাদ্ধকৃত ২টির ১টি খাল পুন:খনন উদ্বোধন জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে নিজ এলাকায় মোমবাতি বিতরণ কর্মসূচি পালন করলেন এমপি হাসনাত আব্দুল্লাহ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পঠিত

 

আয়শা রহমান প্রজ্ঞাঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।। 

সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বার নিজ এলাকায় মোমবাতি বিতরণ কর্মসূচি পালন করলেন হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস‍্য ও জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)’র দক্ষিনাঞ্চলের মূখ‍্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) তার ইউনিয়নের খাইয়ার গ্রামসহ বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে মানুষের মাঝে মোমবাতি বিতরণ করেন।

প্রায় ২ মাস পূ্র্বে খাইয়ার গ্রামের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলমকে এক লক্ষ টাকা অনুদান দিতে যেয়ে বৈদ‍্যুতিক লোডশেডিং -এ পড়ায় প্রতিবাদ স্বরুপ দলীয় নেতা-কর্মীদের নিয়ে মোমবাতি বিতরণ কর্মসূচী পালন করেন তিনি। এসময় তার সাথে দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) এমপি গ্রামবাসীদের উদ্দেশ‍্যে তিনি বলেন, সারা দেশে ভয়াবহ বৈদ‍্যুতিক লোডশেডিং চলছে কিন্তু সরকার তা স্বীকার করেনা। সরকার কখনোই অভাব আছে এটা স্বীকার করেনা। তেল নাই, সারাদিন বিদ‍্যুৎ থাকেনা এটা স্বীকার করেনা। আমি সংসদে বলেছিলাম, তেল সংকট, বিদ‍্যুৎ সংকট এটা স্বীকার করুন।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) বেলা আড়াইটায়
হাসনাত আব্দুল্লাহ তার নিজ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বিশিস্ট রাজনীতিক, কুমিল্লার বিশিষ্ট আইনজীবী, সাবেক এমপি মরহুম এডভোকেট নুরুল ইসলাম খান’র প্রয়াত সহধর্মিণী নুরুন্নাহার খানম(৮৬)’র জানাযায় অংশ নেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD