1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বাল্যবিয়ে করতে এসে ২ মাসের কারাদণ্ড পেল বর - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় বাল্যবিয়ে করতে এসে ২ মাসের কারাদণ্ড পেল বর

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৯ বার পঠিত

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাল্যবিবাহ করার অভিযোগে সৌদি প্রবাসী বরকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামে এক বিয়েবাড়িতে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন একই উপজেলার উত্তর তেতাভূমি এলাকার মৃত ছাদেকুর রহমানের ছেলে মো. রাজিব রানা (৩০)।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাটেরা গ্রামের মোস্তফা কামালের মেয়ে এইচএসসি (১ম বর্ষের) পরীক্ষার্থীর (১৬) বিয়ের প্রস্তুতি চলছে। খবর পেয়ে ইউএনও স ম আজহারুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন এবং কয়েকজন পুলিশ নিয়ে মেয়েটির বাড়িতে যান।
এদিকে বিয়ে বাড়িতে পৌঁছার আগেই তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায় এবং বিয়ের অনুষ্ঠানে বর ও কনেকে উপস্থিত পায়।
ইউএনও তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ বিরোধ আইনে বরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে পুলিশ বরকে থানা হাজতে নিয়ে যায়।
ইউএনও স ম আজহারুল ইসলাম জানান, রাজিব রানার সঙ্গে মেয়েটির বিয়ের প্রস্তুতি চলছিল। বরপক্ষ ইতোমধ্যে কনের বাড়িতে উপস্থিত হয়। এলাকাবাসীর কাছে বাল্যবিবাহের খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী ও মহিলা বিষয়ক কর্মকর্তা এবং স্থানীয় লোকজনের সহায়তায় কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দুই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা মেলে। ভ্রাম্যমাণ আদালতের কাছে কনেপক্ষের লোকজন ও বর তাদের অপরাধ স্বীকার করে নেন। পরে বিকাল ৪টার দিকে বাল্যবিবাহ নিরোধ আইনে বিবাহ নিবন্ধন বাতিল করাসহ বরকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD