1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় যুবক নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় যুবক নিহত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৮৮ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার দেবিদ্বারে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. ময়লাল হোসেন নামে (৩০) এক যুবক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌরসভার চাঁপানগর এলাকায় আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ময়নাল দেবিদ্বার পৌর এলাকার সাইলচর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে ট্রাক্টর শ্রমিক হিসেবে কাজ করতো। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
সাইলচর গ্রামের সাইফুল ইসলাম সজিব জানান, প্রতিদিনের মত ময়নাল বাড়ি থেকে বের হয়ে কাজে যাচ্ছিলেন। তিনি সড়কের এক পাশে দাঁড়ালে কুমিল্লাগামী একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই সময়ে যানটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সটির চালক। এতে দুমড়ে মুচড়ে যায় যানটি। গুরুতর আহত হন যানটিতে থাকা তিনজন।
অ্যাম্বুলেন্সটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা থেকে একজন মুমূর্ষু রোগীকে চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।
এসব তথ্য নিশ্চিত করে কুমিল্লার মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেণু দাশ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD