1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
রামগঞ্জ উত্তর শেফালীপাড়ায় ১৬ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও মহোৎসব ১৩ ডিসেম্বর হতে শুরু - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

রামগঞ্জ উত্তর শেফালীপাড়ায় ১৬ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও মহোৎসব ১৩ ডিসেম্বর হতে শুরু

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৯০০ বার পঠিত

তাপস চন্দ্র সরকার।।

আসছে ১৩ ডিসেম্বর বুধবার থেকে ১৬ ডিসেম্বর শনিবার ৪দিন ব্যাপী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলাধীন উত্তর শেফালীপাড়াস্থ তিলক সাধুর আখড়ায় শেফালীপাড়া সমাজ কল্যাণ তরুণ সংগঠন ও স্বপ্নচারী তরুণ সংগঠন এর যৌথ আয়োজনে উত্তর শেফালীপাড়া সার্বজনীন সনাতন হরিসভার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে ১৬ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে প্রথমদিন ১৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭টা হতে যথাক্রমে গঙ্গা আবাহন ও শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক। এরপর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কবি রূপসা শ্রী শ্রী জগন্নাথ মন্দির হতে আগত শ্রী মানিক কৃষ্ণ গোস্বামীর পরিবেশনায় শ্রীমদভগবদগীতা পাঠ। পাঠান্তে নামযজ্ঞের অধিবাস এবং সভান্তে প্রসাদ বিতরণ।
দ্বিতীয়দিন ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার অরুণোদয়ে হরিনাম যজ্ঞারম্ভ, অহোরাত্র নামযজ্ঞ এবং মধ্যাহ্নে রাজভোগ। এতে পুরোহিত্য করবেন চাঁদপুর শাহরাস্তি হতে আগত শ্রী দুলাল কৃষ্ণ গোস্বামী।
তৃতীয়দিন ১৫ ডিসেম্বর শুক্রবার অরুণোদয়ে হরিনাম যজ্ঞারম্ভ, অহোরাত্র নামযজ্ঞ এবং মধ্যাহ্নে রাজভোগ অন্তে প্রসাদ বিতরণ।
চতুর্থদিন ১৬ ডিসেম্বর শনিবার অরুণোদয়ে হরিনাম যজ্ঞ সমাপন, সমাপনান্তে নগর পরিক্রমা, ধূলট উৎসব, বিশ্ব শান্তি বারি গ্রহণ এবং প্রসাদ বিতরণ।
এতে মধুর নাম সূধা পরিবেশন করবেন সূদুর গোপালগঞ্জ হতে আগত শ্রী শ্রী রাধামোহন সম্প্রদায়, খুলনা শ্রী শ্রী কমল কৃষ্ণ সম্প্রদায়, চট্টগ্রাম সুরধ্বনি সম্প্রদায়, নোয়াখালী শ্রী শ্রী দূর্গা মন্দির সম্প্রদায়, লক্ষ্মীপুর শ্রী শ্রী কৈবল্যনাথ সম্প্রদায় ও রামগঞ্জ শ্রী শ্রী মনোরঞ্জন সম্প্রদায়।
এ সনাতনী উৎসবের প্রতিটি পর্বের সাফল্য আপনার স্ববান্ধব স্নিগ্ধ সুন্দর উপস্থিতি, মানবীয় সহযোগিতা ও ঐকান্তিক সহানুভূতি একান্তভাবে কামনা করেন উত্তর শেফালীপাড়া সনাতন হরিসভার দীন সেবকবৃন্দের পক্ষে সভাপতি শ্রী স্বপন কুমার দাস, সাধারণ সম্পাদক শ্রী দেবব্রত দাশগুপ্ত গিনু, সাংগঠনিক সম্পাদক লক্ষ্মণ চন্দ্র দাস ও কোষাধ্যক্ষ উত্তম দাস।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD