1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দাউদকান্দিতে বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৩৩৭ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ধইঞ্চা রোদে দেয়া নিয়ে বিজিবির অবসরপ্রাপ্ত এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার মারুকা ইউনিয়নের নশিপুর গ্রামে ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য শামসুল হক (৭৫)। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েব সুবেদার হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। অবসরের পর থেকে তিনি দাউদকান্দির নশিপুর গ্রামের বাড়িতে থাকতেন। তার তিন ছেলের মধ্যে এক ছেলে বিদেশে, এক ছেলে ঢাকায় ও এক ছেলে চট্টগ্রামে থাকেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির মাঝের আড়াই শতক জায়গার দখল নিয়ে প্রতিবেশী কামাল মিয়ার সঙ্গে শামসুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলাও চলমান। বৃহস্পতিবার ওই জমিতে ধইঞ্চা রোদে দেয়া নিয়ে সংঘর্ষ বাঁধে শামসুল হকের সঙ্গে। এসময় তাকে হামলা করে কামাল মিয়া ও তার স্ত্রীসহ পরিবারের লোকেরা।
নিহত শামসুল হকের ছেলে বিল্লাল হোসেনের স্ত্রী কাজী আকলিমা বলেন, আমার শ্বশুর নামাজ পড়ে বাড়ি আসার সময় দেখে আমাদের জায়গায় কামালের স্ত্রী ধইঞ্চা রোদে দিয়েছে। আমার শ্বশুর সেগুলো সরাতে বললে তারা সরাবে না বলে দেয়। এসময় তারা আমার শ্বশুরের সাথে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পাশে থাকা একটা বাঁশ দিয়ে আমার শ্বশুরকে আঘাত করলে তিনি পড়ে যান। আমার শ্বশুরের বুকে ও পায়ে আঘাত করে তারা। আমরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ওই ব্যক্তিকে আনার পর আমরা পুলিশকে জানাই। তার পায়ে আঘাতের চিহ্ন ছিল। ভেতরে ইনটার্নাল ইঞ্জুরি থাকতে পারে। মৃত্যুর কারণ আমরা বলতে পারছি না।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা কামাল মিয়া ও তার স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেফতার করেছি। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD