1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার উপজেলা আ’লীগের কার্যালয় উদ্ভোধন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবীদ্বার উপজেলা আ’লীগের কার্যালয় উদ্ভোধন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৯৭ বার পঠিত

 

শফিউল আলম রাজীব

আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধিনেই হবে। নাশকতা ছাড়া দেশের কল্যাণে বিএনপির আর কোন রাজনীতি নেই। দেশের ৭০ ভাগ লোক শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে তৈরী হয়ে আছে, আমরা ভিত নই। বিএনপির অপরাজনীতি এদেশের জনগনই মোকাবেলা করে আসছে, তাই বিএনপি গনবিচ্ছিন্ন হয়ে এখন আতুর ঘরে।

শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে দেবীদ্বার- চান্দিনা রোডের মোল্লা বাড়ির সামনে ফিতা কেটে উপজেলা আ’লীগের কার্যালয় আনুষ্ঠানিক উদ্ভোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার ওই বক্তব্য তুলে ধরেন।

উপজেলা আ’লীগের সভাপতি একেএম সফিউদ্দিন সফি’র সভাপতিত্বে এবং তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় উপজেলা আ’লীগের কার্যালয় উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা (উঃ) জেলা সাধারন সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ (ইনক)’র সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকার, কুমিল্লা (উঃ) জেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল মতিন মূন্সী, সাংগঠনিক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মো. হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, দেবীদ্বার উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মাষ্টার, মফিজুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একেএম সফিকুল আলম কামাল, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও যুবলীগ নেতা রাসেল বিন সালাম প্রমূখ। পরে দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলে উদ্দীন মানিক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD