1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে নারীর আপত্তিকর ভিডিও ধারণ নিয়ে সালিশ, হামলায় যুবক নিহত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দাউদকান্দিতে নারীর আপত্তিকর ভিডিও ধারণ নিয়ে সালিশ, হামলায় যুবক নিহত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩৬৩ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার দাউদকান্দিতে নারীর গোসলের ভিডিও ধারণ নিয়ে সালিশের একপর্যায়ে কথা কাটাকাটি ও হামলায় হাবিব ফকির নামের এক যুবকের নিহতের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দাউদকান্দি পৌরসভার নাগেরকান্দি গ্রামে। নিহত হাবিব ফকির পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাগেরকান্দি গ্রামের আব্দুল আউয়াল ফকিরের ছেলে।

নিহতের স্বজন ও প্রতিবেশী ইউনুস ফকির জানান, নয়ন নামের যুবক এক নারীর গোসেলের ভিডিও ধারণ করেন। এ নিয়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা সালিশে বসেন। সালিশের একপর্যায়ে হাবিব ফকিরের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন হাবিবের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন,আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার মামলা করলে আমরা আইনি ব্যবস্থা নেব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD