1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে দুইশত পিস ইয়াবাসহ আট মামলার আসামী সুজন গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবীদ্বারে দুইশত পিস ইয়াবাসহ আট মামলার আসামী সুজন গ্রেফতার

  • প্রকাশিতঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৩০৭ বার পঠিত

শফিউল আলম রাজীব:

কুমিল্লার দেবীদ্বারে ২শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮ মামলার আসামী সুজন’কে গ্রেফতার করেছে দেবীদ্বার থানা পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃত আসামী সুজনকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুবিল ইউনিয়নে মাদক ক্রয়-বিক্রয়কালে এএসআই সারোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সনিয়ে অভিযান পরিচালনা করে ২শত পিস ইয়াবাসহ আসামী সুজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও এসময় তার সাথে থাকা সহযোগীরা পালিয়ে যায়। আসামী মোঃ সুজন(৩৫) উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। উক্ত আসামীর বিরুদ্ধে এসআই মোক্তার আহমেদ মল্লিক বাদী হয়ে মামলা দায়ের করলে দেবীদ্বার থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

এবিষয়ে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, দেবীদ্বারকে মাদক মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। যারা মাদক ক্রয় – বিক্রয় ও সেবনের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD