1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
আন্তর্জাতিক ভাবে দেশকে ধ্বংস করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে - স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

আন্তর্জাতিক ভাবে দেশকে ধ্বংস করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে – স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৭ বার পঠিত

 

কুমিল্লা রিপোর্ট ।।

কুমিল্লার দেবিদ্বারে ‘শ্রীমৎ আচার্য নন্দ গোস্বামী’র নবনির্মিত মন্দিরের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোহনপুর গাদিসাইর এলাকায় উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এম.পি।
উদ্ধোধন করেছেন দিনাজপুর-১ আসনের সাংসদ শ্রী মনোরঞ্জন শীল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চান্দিনার এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা.প্রাণ গোপাল দত্ত,দেবিদ্বারের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব, শ্রী মনিন্দ্র কিশোর মজুমদার, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দেবিদ্বার মেয়র সাইফুল ইসলাম শামীম, তপন বখশী সভায় সভাপতিত্ব করেন শ্রী প্রদীপ নন্দী। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এম.পি বলেন, জাতির পওতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়েছে। যেখানে হিন্দু, মুসলমান ও বৌদ্ধ জাতি ধর্ম – বর্ণ সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করেছেন। জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে সব ধর্মের মানুষের জন্য সমান সুযোগ সুবিধা দিয়েছে ন। এজন্য মুসলমান দেশের নাগরিক যেমন সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিক অন্যন্য ধর্মালম্বীরাও একই রকম সুযোগ সুবিধা পাচ্ছে। বাংলাদেশে ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি হয়না যার যার ধর্ম সে সে পালন করে।
এসময় তিনি বলেন, আন্তর্জাতিক ভাবে দেশকে ধ্বংস করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সারাবিশ্বে তাক লাগিয়ে দিয়েছি। ওনার নেতৃত্বে দেশ উন্নত হচ্ছে। এখন আন্তর্জাতিক নেতারা আমাদের প্রধানমন্ত্রীকে সমর্থন করছে।

 

 

 

 

 

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD