1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লার মুরাদনগরে গরিব দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লার মুরাদনগরে গরিব দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৫৩৯ বার পঠিত

মোঃ মোশাররফ হোসেন মনির, মুরাদনগর প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে গরিব, দুঃস্থ ও অসচ্ছলদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুর্যোগ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে দুই শতাধিক পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঁইয়া জনীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরী, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার চিনু, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ভিপি জাকির, ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ, আবুল বাশার, জেলা পরিষদ সদস্য মমতাজ বেগম, ছাত্রনেতা ভিপি জহির,সাবেক ইউপি সদস্য শাহেদুল হক সুজন প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD