1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে কিশোরীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দাউদকান্দিতে কিশোরীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৪

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৮ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দিতে পাখি (১৪) (ছদ্মনাম) নামের এক কিশোরীকে পালাক্রমে ধর্ষনের ঘটনায় ৪ আসামীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, চান মিয়ার ছেলে আকাশ(২১), আলম ড্রাইভারের ছেলে মো. সবুজ সরকার(২৩), সুরুজ মিয়ার ছেলে মেহেদী হাসান(১৬) এরা সবাই উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের বাসিন্দা। অপর আসামী ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার দানিখোলা এলাকার শফিকুল ইসলামের ছেলে মো.হৃদয় মিয়া(২৩) হৃদয় ভাগলপুরে তার নানার বাড়িতে বসবাস করে।

বিষয়টি নিশ্চিত করেন,দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন,ধর্ষণের অভিযোগ পেয়েই অভিযানে নামে পুলিশ। গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) রাতভর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ ৪ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলার এজহারে জানা যায় গত (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার শহিদ নগর সোনালী আঁশ জুট মিল সংলগ্ন একটি জঙ্গলে এ ঘটনা ঘটে। ধর্ষনের শিকার কিশোরী গৌরীপুর থেকে একা লেগুনা দিয়ে তার নিজ বাড়িতে ফিরছিলেন। গাড়িটি শহিদ নগর পৌছালে লেগুনা ড্রাইভার আকাশ ও সবুজ মিলে কিশোরীর মুখ, হাত চেপে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নির্জন সড়ক দিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষন করে। পরে হৃদয়, মেহেদীসহ আরও দুইজন অজ্ঞাত পালাক্রমে ধর্ষণ করে কিশোরীকে। আসামিরা ধর্ষণের ঘটনা কাউকে না বলার জন্য ভয় ভীতি প্রদর্শন করে কিশোরীকে। ধর্ষণের দুইদিন পর ঘটনাটি কিশোরীর মুখ থেকে জানতে পারে তার মা ও বাবা। ঘটনাটি জানতে পেরে কিশোরীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও দুইজন অজ্ঞাতকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোজাম্মেল হক বলেন ধর্ষনের অভিযোগ পেয়েই অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর)সকালে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD