1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় বেগম খালেদা জিয়ার ৩ মামলার শুনানি অনুষ্ঠিত - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় বেগম খালেদা জিয়ার ৩ মামলার শুনানি অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৪ বার পঠিত

 

নেকবর হোসেন  ও তাপস চন্দ্র সরকার।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভিযুক্ত করে দায়ের করা ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজন হত্যা এবং কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় পৃথক তিনটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে ওই তিন মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষের আইনজীবীরা তার উপস্থিতির জন্য সময় আবেদন করেন। বিচারক সময় আবেদন মঞ্জুর করলেও শুনানির পরবর্তী তারিখ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

জানা গেছে, ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে তদন্ত শেষে অন্যদের অন্তর্ভুক্ত করে মোট ৭৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। যার শুনানির সময় ছিল বুধবার (২০ সেপ্টেম্বর)। একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের অপর একটি মামলাও একই শুনানিতে অন্তর্ভুক্ত ছিল।
অপর দিকে ২০১৫ সালের চৌদ্দগ্রামের হায়দারপুলে কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের আরও একটি মামলায় আসামিদের উপস্থিতির শুনানি একই আদালতে অনুষ্ঠিত হয়। তিনটি মামলায় বেগম খালেদা জিয়াকে আদালতে উপস্থিত করার জন্য আইনজীবীরা সময় আবেদন করেন।
এদিকে শুনানিতে মামলার অন্যতম আসামি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা শওকত মাহমুদ হাজির ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD