1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই আলু ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই আলু ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

শফিউল আলম রাজীব:

কুমিল্লার দেবীদ্বারে অধিক মুনাফার লোভে কিছু অসাধু ব্যাবসায়ী সরকার নির্ধারিত ৩৫-৩৬ টাকা কেজি মূল্যে আলু বিক্রি না করে, ভোক্তাদের নিকট বাড়তি দামে বিক্রি এবং ক্রয় রশিদ দেখাতে না পারায় দুই আলু ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১ টায় দেবীদ্বার পৌর সদর এলাকার নিউমার্কেট বাজারে নিত্যপন্যের দোকান গুলোতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারি ইন্সপেক্টর কামরুন্নাহারসহ একদল থানা পুলিশ।

অভিযানে নিউমার্কেট বাজারের ব্যবসায়ী মোঃ ফরিদ মিয়া ৫০ টাকা মূল্যে আলু বিক্রি ও ক্রয় রশিদ দেখাতে না পারায় ১০ হাজার টাকা এবং ব্যাবসায়ী সোহেল মিয়াকে একই অভিযোগে ১৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় নিত্য পণ্যের সকল দোকান তদারকি করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম বলেন, দেশকে অস্থিতিশীল করতে অধিক মুনাফা লাভের আশায় কিছু অসাধু ব্যাবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে আলু বিক্রি করছে। এ অবস্থায় বাজারকে স্থিতিশীল রাখতে দেবীদ্বারের নিত্য পণ্যের দোকানগুলোতে অভিযান পরিচালিত হচ্ছে। বাড়তি দামে আলু বিক্রয় ও ক্রয় রশিদ দেখাতে না পারায় দুই আলু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর (৩৮) ধারা মোতাবেক ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD