1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় হিমাগারে অভিযানে ৪১ বস্তা আলু ২৭ টাকা দরে বিক্রি করলো ভোক্তা অধিকার - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় হিমাগারে অভিযানে ৪১ বস্তা আলু ২৭ টাকা দরে বিক্রি করলো ভোক্তা অধিকার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৬ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লায় বিভিন্ন আলুর হিমাগারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় হিমাগারে রাখা ৪১ বস্তা আলু সরকার নির্ধারিত ২৭ টাকা দরে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে থেকে দুপুর পর্যন্ত জেলার বুড়িচং উপজেলার দেবপুর ও কংসনগর এলাকার হিমাগারগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, বুড়িচং উপজেলার দেবপুর ও কংসনগর এলাকায় বিভিন্ন আলুর হিমাগারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় কংসনগর কোল্ড স্টোরেজে ভোক্তা অধিকার সংরক্ষণ মনিটরিং টিম দাঁড়িয়ে থেকে দুই হাজার ৪৬০ কেজি (৪১ বস্তা) আলু বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া দাম ২৭ টাকা দরে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। একইসঙ্গে ওই কোল্ড স্টোরেজে থাকা বাকি ১০ লাখ ৮০ হাজার কেজি আলু সরকার নির্ধারিত দামে বিক্রি করে ভাউচার প্রদর্শনের জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে।

সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তিনটি আলুর আড়তকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD