1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার দেবিদ্বারে অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেন (৩০) উপজেলার বড়শালঘর ইউনিয়নের (মেন্দীআলী বাড়ি) মৃত হারুনুর রশিদের ছেলে। শনিবার দুপুরে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় । এ তথ্যটি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইস্টগ্রাম এলাকায় নিয়মিত অভিযান চলাকালে উপপরিদর্শক (এসআই) নিশান চন্দ্র বল ও এএসআই মো.মশিউর রহমান অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার পেন্টের ডান পায়ের নিচে বাধা অবস্থায় দেশীয় একটি পিস্তল ও পকেট থেকে ১০০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, আনোয়ারের বিরুদ্ধে অস্ত্র ও ইয়াবা উদ্ধারের পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD