1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা এক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানাও প্রকৌশলীকে তিন মাসের কারাদণ্ড - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের ‘জুলাই শহীদ দিবস’ পালন, বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ ব্রাহ্মণপাড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা এক প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানাও প্রকৌশলীকে তিন মাসের কারাদণ্ড

  • প্রকাশিতঃ বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২০২ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীটির ওপর নির্মাণাধীন সেতুতে ব্যবহারের অভিযোগে ‘হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং’ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটির এক প্রকৌশলীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

সাজাপ্রাপ্ত প্রকৌশলীর নাম ওহিদুল ইসলাম। তিনি গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোংয়ের সাইট ইঞ্জিনিয়ার ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান বলেন, ‘গোমতী নদীর গোলাবাড়ি পয়েন্ট এলজিইডি নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান গোলাবাড়ি ব্রিজ নির্মাণ করার ফাঁকে গোমতী নদীর চর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। এটি নদী ও সেতু উভয়ের জন্য ক্ষতিকর।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১০ লাখ টাকা জরিমানা অনাদায় এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বালু উত্তোলনকারী ড্রেজারটিও অপসারণ করা হয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD