1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সংখ্যালঘুর ওপর হামলাকারীরা; সংবাদ সম্মেলনে নির্যাতিত পরিবারকে একঘরে ঘোষনা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবীদ্বার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে সংখ্যালঘুর ওপর হামলাকারীরা; সংবাদ সম্মেলনে নির্যাতিত পরিবারকে একঘরে ঘোষনা

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৩ বার পঠিত

শফিউল আলম রাজীব:

কুমিল্লা দেবীদ্বারে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সংখ্যালঘুর বাড়িতে হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ঘটনার ভিডিও ভাইরাল ও থানায় অভিযোগের ৩দিন পার হলেও গ্রেফতার হয়নি কেউ। উল্টো সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে হামলার স্বীকার প্রবীর কুমার সাহা’কে একঘরে করে রাখার ঘোষনা দিচ্ছেন হামলায় জড়িতরা। নিরাপত্তাহীনতায় ভুগছেন নির্যাতিত পরিবার।

বুধবার বিকেলে বেগমাবাদ গ্রামবাসী আয়োজিত ব্যানারে এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার এসব কথা বলেন, তখন তিনি সাংবাদিকদেরও জাফরগন্জ ইউনিয়নে অবাঞ্চিত ঘোষণা করেন। এসময় অভিযুক্ত আপন রায়সহ ৬নং ওয়ার্ড মেম্বার ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

হামলার স্বীকার প্রবীর কুমার সাহা জানান, সোমবার সকাল ১১ টার দিকে চেয়ারম্যান কতৃক আমার ওপর হামলা ও সীমানা প্রাচীর ভেঙে ফেলার ঘটনায় মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাসহ ঘটনায় জড়িত ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগপত্র দাখিল করা হলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। আমাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, সংবাদ সম্মেলন করে আমার পরিবারকে একঘরে রাখার ঘোষনা দিচ্ছে। আমি এখন নিরাপত্তা হীনতায় ভুগছি।

উল্লেখ্য, জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ গ্রামের ধীরেন্দ্র সাহার পুত্র প্রবীর সাহার বাড়ির সাথে ক্রয়কৃত ২ শতাংশ জমি বাড়ির সাথে মিলিয়ে টিনের সীমানা ভেঙ্গে পাকা প্রাচীর নির্মাণ করতে গেলে, স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম নিজেই ওই বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ ও সীমানা প্রাচীর নির্মাণ শ্রমিকদের বাঁধা, নির্মাণ সামগ্রী ভাংচুর ও ফেলে দেয়া এবং প্রবীর সাহার উপর হামলা করেন। ওই ঘটনায় মঙ্গলবার দুপুরে হামলার শিকার প্রবীর কুমার সাহা বাদী হয়ে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল আলম (৩২), উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সুজিত পোদ্দার(৫৫) ও আপন রায় (৫০) সহ অজ্ঞাত আরো ৩ জনকে আসামী করে ওই অভিযোগপত্র দাখিল করেন।

এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, প্রবীর কুমার সাহার লিখিত অভিযোগ তদন্ত করে দেখছি এবং সংবাদ সম্মেলনে একঘরে করে রাখার ঘোষনার বিষয়টি অবগত নই। তবে তদন্ত করে সত্যতা পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD