1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে পান-সুপারি কিনতে গিয়ে এক নারী গুলিবিদ্ধ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবীদ্বারে পান-সুপারি কিনতে গিয়ে এক নারী গুলিবিদ্ধ

  • প্রকাশিতঃ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লার দেবীদ্বারে হোসনেয়ারা বেগম (৫০) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। পান-সুপারি কিনতে গিয়ে অজ্ঞাত কয়েকজন মদ্যপ যুবকের চালান গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে দেবীদ্বারে থানার ঠাকুরপাড়ার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
হোসনেয়ারা বেগম উপজেলার উখারী গ্রামের আ. মোবিন মিয়ার স্ত্রী।
পরে তাকে উদ্ধার করে দেবিদ্বার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আহত নারীর ছেলে মহিউদ্দিন জানান, গতকাল রাতে তাঁর মা পান-সুপারি কেনার জন্য ঠাকুরপাড়ার মোরে একটি দোকানে যান। সেখানে মদ্যপ অবস্থায় থাকা অজ্ঞাত কয়েকজন যুবক এলোপাতাড়ি গুলি চালান। এ সময় তার মায়ের চোখের উপরে কপালে গুলি লাগে। সংবাদ পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে দেবিদ্বার সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। বর্তমানে তার মা ৩০১ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, কুমিল্লা থেকে গুলিবিদ্ধ হয়ে এক নারী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসে বলে জানতে পেরেছি। পরে ওই নারীকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD