1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
প্রজন্ম লীগ সভাপতির’ বাড়ি থেকে ছিনতাইয়ের কোটি টাকা উদ্ধার, থানায় মামলা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

প্রজন্ম লীগ সভাপতির’ বাড়ি থেকে ছিনতাইয়ের কোটি টাকা উদ্ধার, থানায় মামলা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৮ বার পঠিত

নেকবর হোসেন

কুমিল্লার দাউদকান্দি ‘উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি’ সোহেল রানার বাড়ি থেকে ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরের উত্তর ইউনিয়নের কদমতলী এলাকায় তাঁর বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা সদরের তুজারভাঙ্গা এলাকায় সশস্ত্র ছিনতাইকারীরা একটি প্রাইভেট কার আটকে সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর ১ কোটি ৭০ লাখ টাকা ছিনিয়ে নেয়। দাউদকান্দি মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে গতকাল সোমবার বিকেলে উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি পরিচয়ধারী ও দাউদকান্দি বাজার কমিটির সেক্রেটারি মো. সোহেল রানার বাড়ি থেকে ছিনতাই হওয়া ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল পালিয়ে যান।
ছিনতাইয়ের শিকার সাইফুল ইসলাম কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সাইফুল বলেছেন ওসব টাকা জমি বিক্রির। কিন্তু এত টাকা তিনি কোথায় নিয়ে যাচ্ছিলেন, তাও খতিয়ে দেখা হবে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ছিনতাইয়ের ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় সাইফুল ইসলাম বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে ‘দাউদকান্দি উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি’ সোহেল রানার মোবাইলে একাধিকবার ফোন দিয়েও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার ৯ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া ১ কোটি ৭০ লাখ টাকার মধ্যে ১ কোটি ৮ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধারসহ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে এক প্রশ্নের জবাবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার বলেন, ‘অনেকে আওয়ামী লীগের সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠন পরিচয় দিয়ে অবৈধ কাজ করে যাচ্ছে। আমার জানা মতে, জেলায় মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নামে কোনো কমিটির অনুমোদন নেই। কেন্দ্রের অনুমোদন আছে কি না, তা কেন্দ্রীয় নেতারা বলতে পারবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD