1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে ৩টি ড্রেজার মেশিন অপসারণ ১ লক্ষ টাকা জরিমানা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দাউদকান্দিতে ৩টি ড্রেজার মেশিন অপসারণ ১ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৭ বার পঠিত

 

শামীম রায়হান॥ কুমিল্লার দাউদকান্দিতে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি ড্রেজার মেশিন অপসারণ করা হয়৷ এসময় অপসারণকৃত ড্রেজার মালিকদের জরিমানা করে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার(ভূমি)মো.জিয়াউর রহমান৷

শনিবার(২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জিংলাতলী ও ইলিয়টগঞ্জ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়৷ এসময় ড্রেজিং এর সাথে সম্পৃক্ত ২ জন ড্রেজার মালিকদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়৷

স্থানীয় এক কৃষক জানায়, অনেকদিন থেকেই তারা ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে মাটি উত্তোলন করতে থাকে। আমরা বাধা দিলেও সে গ্রামের প্রভাবশালী হওয়ায় তারা বাধা মানেনি। সারাবছর তারা মাটি কাটে। জমি বিক্রি করতে গেলেও কেউ জমি কিনতে চায় না বলে অভিযোগ করেন৷

ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন, দাউদকান্দি মডেল থানার এসআই রফিকুল ইসলামসহ পুলিশের একটি টিম।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD