1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীতে ভারতীয় আতশবাজীসহ ছয়জন গ্রেফতার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

নগরীতে ভারতীয় আতশবাজীসহ ছয়জন গ্রেফতার

  • প্রকাশিতঃ শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৪ বার পঠিত

নেকবর হোসেন।।

কুমিল্লা র‍্যাব-১১, সিপিসি-২ বিশেষ অভিযানে শাসনগাছা এলাকা থেকে এক লক্ষ চব্বিশ হাজার ছিয়ানব্বই) পিস ভারতীয় আতশবাজী ও অন্যান্য পণ্যসামগ্রীসহ ছয়জন চোরাকারবারি গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি অভিযানে গত ০১ সেপ্টেম্বর রাতে শাসনগাছা এলাকায় ১,২৪,০৯৬ পিস ভারতীয় আতশজবাজী, ২০,০০০ পিস ভারতীয় পন্ডস পাউডার, ৮৬০ পিস ভারতীয় টুথপেস্ট, ১৫০ পিস ভারতীয় ফেইসওয়াশ ও ১৯২ পিস ভারতীয় তেল’সহ ছয়জন চোরাকারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত চোরাকারবারিরা হলোঃ ১। কুমিল্লা শাসনগাছা গ্রামের কবির হোসেন এর ছেলে মোঃ রনি (২১); ২। একই গ্রামের মোঃ আবুল হাশেম এর ছেলে নিরব হাসান অপু (১৯); ৩। ইন্তাজ আলী এর মেয়ে জেসমিন (৩০); ৪। একই থানার আড়াইওড়া গ্রামের মৃত জামাল হোসেন এর ছেলে মোঃ নাইম (২০); ৫। একই থানার মুড়াপাড়া গ্রামের মৃত মোস্তাক এর ছেলে ছাইম হোসেন (২০) এবং ৬। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের মোঃ শুকুর উদ্দীন এর ছেলে মোঃ কবির (২৮)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত চোরাকারবারিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ ভারত হতে আতশবাজী’সহ বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য-সামগ্রী বাংলাদেশে আনয়ন করে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD