1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে ফ্রেন্ডস গ্রুপ ২০০০ ব্যাচের উদ্যোগে শিক্ষকদের সংবর্ধনা ও দোয়া মিলাদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবীদ্বারে ফ্রেন্ডস গ্রুপ ২০০০ ব্যাচের উদ্যোগে শিক্ষকদের সংবর্ধনা ও দোয়া মিলাদ

  • প্রকাশিতঃ শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৬ বার পঠিত

 

শফিউল আলম রাজীব,দেবিদ্বার।

কুমিল্লার দেবীদ্বারে বড়-আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে সামাজিক উন্নয়নের লক্ষে ‘ফ্রেন্ডস গ্রুপ-২০০০ ব্যাচ’ নামে একটি সংগঠনের শুভ সূচনা ও শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বড়আলমপুর ৩১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ রাসেল আহমেদের সভাপতিত্বে এবং সংগঠক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছাবের আহমদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হোসেন, সংরক্ষিত কাউন্সিলর শামীমা আক্তার, মোঃ শাহজালাল জুয়েল, মোঃ আরিফুর রহমান, সাংবাদিক শফিউল আলম রাজীব, সেলিম রহমান, দিলিপ চন্দ্র সূত্রধর।

এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তাইম আলম সরকার, সংগঠক ইবনে কাউছার, শ্রীকান্ত, মোঃ কবির হোসেন প্রমুখ। এসময় ফ্রেন্ডস গ্রুপের শিক্ষার্থীরা সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শাহিনা আক্তার ও মাওলানা ওহাব হুজুরসহ অতিথিদের হাতে সংবর্ধনা ক্রেষ্ট উপহার তুলে দেন এবং সংগঠনের সাফল্য কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD