1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
মাদক কারবারীদের সামাজিক ভাবে ভয়কট করুন:-পুলিশ সুপার আব্দুল মান্নান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

মাদক কারবারীদের সামাজিক ভাবে ভয়কট করুন:-পুলিশ সুপার আব্দুল মান্নান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৩৫৯ বার পঠিত

শামীম রায়হান॥

মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি ও অভিভাবকদের একসঙ্গে কাজ ও দায়িত্ব নিতে হবে।
মাদক কারবারীদের সামাজিক ভাবে বয়কট করুন, ওদের সঙ্গে আত্মীয় করবেন না। জনগণের দোরগোড়ায় পুলিশ গিয়ে সেবা পৌঁছে দিচ্ছে। পুলিশ মানুষের মনে জায়গা করে নিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বলেছিলেন, পুলিশ জনগণের বন্ধু। বাংলাদেশ পুলিশ আজ দেশের বিভিন্ন দুর্যোগ ও ক্রান্তিলগ্নে জীবনবাজি রেখে প্রমাণ করতে পেরেছে।

দাউদকান্দি উপজেলার ও পৌরসভার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথি হিসেবে কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান এসব কথা বলেন৷

পুলিশ সুপার দীর্ঘ বক্তব্যে আরো বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জিং সময় আসছে, কুচক্রী মহল বসে আছে কোন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে ভিন্ন দিকে প্রভাবিত করে কায়দা নিতে।
এসব বিষয়ে পুলিশকে সোচ্চার থাকতে হবে। দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, এই উন্নয়ন অগ্রযাত্রায় আমরা জনগণের জানমালের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চেষ্টা অব্যাহত রাখবো।

সোমবার (২৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টায় দাউদকান্দি মডেল থানার আয়োজনে মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) রওশন জামানের সঞ্চালণায় ও দাউদকান্দি-চান্দিনা সার্কেল’র সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) খন্দকার আশফাকুজ্জামান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী,
পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক, পৌর প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, সাংবাদিক নেতা হাবিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার।
সভা শেষে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানের হাতে মডেল থানার পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা জেবু,
গৌরীপুর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD