1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে একজনে ১২ বছরের কারাদণ্ড - Dainik Cumilla
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে একজনে ১২ বছরের কারাদণ্ড

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩০৫ বার পঠিত

 

তাপস চন্দ্র সরকার।। দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে একজনে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। সোমবার (২৮ আগস্ট) কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ড প্রাপ্তরা হলেন- কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আতাকরা গ্রামের মৃত নন মিয়া ছেলে আবদুল করিম (৪৮)।
মামলার বিবরণে জানাযায়- ২০১৬ সালে ১৫ মে এজাহারকারী এসআই সুজন চন্দ্র মজুমদারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পেরে যে, চৌদ্দগ্রাম থানাধীন জগন্নাথদীঘি আতাকরা গ্রামের জনৈক ননা মিয়ার ছেলে আঃ করিমের বসত ঘরে ৭/৮জন লোক ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র সস্ত্র নিয়ে সমবেত হইতেছে। উক্ত সংবাদ এর ভিত্তিতে রাত ২:৩৫ ঘটিকার সময় ধৃত আসামি আঃ করিম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করিলে তাকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি ও দেখানো মতে বসত ঘরের উত্তর পাশের রুমে তাকের উপর হতে রিভলবার উদ্ধার ও জব্দ করেন থানাপুলিশ। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্র এর এসআই সুজন চন্দ্র মজুমদার বাদী হয়ে আতাকরা গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ নবী (২৭) ও মৃত ননা মিয়ার ছেলে আঃ করিম (৪৮), নারায়নকরার মৃত সেলিম চৌধুরীর ছেলে মোঃ সোহেল (২৪), কেছকিমুড়ার মৃত ইউনূছ মিয়ার ছেলে মোঃ মনির (২৮), মৃত মোকছেদুর রহমানের ছেলে আঃ রহিম (৪২), আবুল খায়েরের ছেলে মোঃ দুলাল মিয়া (২৪) ও আতাকরা আনু মিয়ার ছেলে হাবিব (২৯) কে আসামি করে দি আমর্স এ্যাক্টের ১৮৭৮ এর ১৯ (এ) ধারার চৌদ্দগ্রাম থানায় একটি এজাহার দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আরিফ হোসেন ঘটনার তদন্তপূর্বক রাষ্ট্রপক্ষে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আসামি আবদুল করিমসহ ০৭জনের বিরুদ্ধে ২০১৬ সালের ০৫ জুন বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং-১১৮)। পরবর্তীতে মামলাটি বিচারে আসিলে ২০১৭ সালে ৩ এপ্রিল আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় বিধানমতে চার্জ গঠন করিলে রাষ্ট্রপক্ষে মানীত ১৫জন সাক্ষীর মধ্যে ০৬জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানী অন্তে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পলাতক আসামি আঃ করিমকে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দোষী সাব্যস্তক্রমে ১২ বৎসরের সশ্রম কারাদণ্ড এবং অপর আসামি মোঃ নবী, মোঃ সোহেল, মোঃ মনির হোসেন প্রকাশ মনি, মোঃ আঃ রহিম ও মোঃ দুলাল ওরফে উলাল এর বিরুদ্ধে বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট মোঃ নজরুল ইসলাম।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD