1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
সাংবাদিকদের সাথে নবাগত এএসপি ও ওসি'র মতবিনিময় - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

সাংবাদিকদের সাথে নবাগত এএসপি ও ওসি’র মতবিনিময়

  • প্রকাশিতঃ শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৯৩ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবির সোয়েব এবং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক (পিপিএম বার) এ সময় তাদের সাথে ছিলেন,গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে থানায় ওসি’র কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সাংবাদিকদের সহযোগিতা চান এএসপি সোয়েব। ওসি মোজাম্মেল হক মাদক ও অপরাধ দমনে আপোষহীনভাবে কাজ করবেন বলে ঘোষণা করেন। যে কোনো অপরাধের বিষয়ে জিরো টলারেন্স দেখানো হবে বলে জানান এএসপি এনায়েত কবির সোয়েব ও ওসি মোজাম্মেল হক।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন সাংবাদিক হাবিবুর রহমান,জাকির হোসেন হাজারী,ওমর ফারুক মিয়াজী,আবু কোরাইশ আপেল,শামীম রায়হান,লিটন সরকার বাদল,হোসাইন মোহাম্মদ দিদার, মামুনুর রশিদ রুবেল,মুক্তার হোসেনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের অন্যান্য কর্মীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD