1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বাঙ্গালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু :আবুল কালাম আজাদ - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বাঙ্গালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন বঙ্গবন্ধু :আবুল কালাম আজাদ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২৮০ বার পঠিত

শফিউল আলম রাজীব,

বঙ্গবন্ধুর মতো নেতা শুধু বাংলা কেন এই গোটা পৃথিবীতেও খুব বেশি নেই যিনি একটা জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েই ক্ষান্ত থাকেননি, দিনের পর দিন লড়াই সংগ্রাম করে গেছেন স্বাধীনতার জন্য এবং সত্যি সত্যি তিনি সেই দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত টানা ২৪ বছরের সেই সংগ্রাম যেনো এক মহাকাব্য। আমরা বড়ই অভাগা জাতি এমন বিশ্বনেতাকে স্বাধীনতার মাত্র চার বছরের মাথায় স্বপরিবারে হত্যা করা হয়েছিল এই স্বাধীন দেশে। আমি সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি।

শুক্রবার (২৫আগষ্ট) বিকেলে সুবিল ইউনিয়ন পরিষদ মাঠে ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদের স্মরণে দোয়া ও শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

সুবিল ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমিজ উদ্দীন সরকার’র সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এমজে মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মাসুদ, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার মুকুল ভূইয়া, রসুলপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান সরকার, সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা বসিরুল আলম ভূইয়া, উপজেলা মৎসজীবী লীগ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন টিটু, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল। এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দিন সকালে উপজেলার রাজামেহার ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী আলমগীর হোসেন সরকার’র সভাপতিত্বে এবং ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সরকার’র সঞ্চালনায় অপর একটি শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD