1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবিদ্বার চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর উদ্যোগে শোক দিবস উপলক্ষে ২০টি গরু ও ৪০টি খাসি এবং নগদ টাকা প্রদান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবিদ্বার চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর উদ্যোগে শোক দিবস উপলক্ষে ২০টি গরু ও ৪০টি খাসি এবং নগদ টাকা প্রদান

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩১৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার ।।
১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২০টি গরু ও ৪০টি ছাগল এবং নগদ অর্থ বিতরণ করলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

সোমবার ( ১৪ আগষ্ট) বিকেল ৪ টায় জেলার দেবিদ্বার উপজেলার নবিয়াবাদে অবস্থিত কুমিলা মডেল কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় ১টি করে গরু ও ২টি করে ছাগল(খাসি) এবং প্রতি ইউনিয়নে আনুষঙ্গিক খরচ বাবদ নগদ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়। তাছাড়া কুমিল্লা জেলা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা শ্রমিকলীগ ও উপজেলা মৎসজীবী লীগকে ১টি করে গরু ও ২টি করে ছাগল(খাসি) বিতরণ করা হয়। যা দিয়ে বঙ্গবন্ধুসহ পরিবারের সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ ও কাঙ্গালিভোজের আয়োজন করা হবে।

এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল, সদস্য আলমগীর কবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও সুলতানপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির, বরকামতা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, রাজাহামেহার ইউপি চেয়ারম্যান মোঃ জসিমউদ্দীন সরকার, গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মো. মোকবল হোসেন মুকুল, ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল ভূইয়া, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূইয়া, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান জাকারিয়া ম্যানেজার, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মাসুদ, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম, রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, যুবলীগ নেতা মামুনুর রশিদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গরু ও ছাগল (খাসি) এবং নগদ টাকা গ্রহন করেন।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ বলেন, জাতির পিতা না থাকলে আমরা আজ বাংলাদেশ নামক ভূখন্ড পেতাম না। আজ জাতির পিতা আমাদের মাঝে নেই, সেই শোক কখনো ভুলার নয়। ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ ওনার পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনায় আমার পক্ষ থেকে দোয়া মিলাদ ও কাঙ্গালিভোজের আয়োজনে প্রতিটি ইউনিয়নে আমার এই ক্ষুদ্র আয়োজন। দেবীদ্বারবাসীসহ সকলের কাছে ১৫ই আগস্ট শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাই। ১৫ই আগষ্ট থেকে ৩১শে আগষ্ট পর্যন্ত ১৫ দিন ব্যাপী প্রতিটি ইউনিয়নে দোয়া মিলাদ ও কাঙ্গালিভোজের মাধ্যমে কর্মসূচি পালন করা হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD