1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীর হাউজিং এষ্টেটে ৫০ কেজি গাঁজাসহ যুবক আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

নগরীর হাউজিং এষ্টেটে ৫০ কেজি গাঁজাসহ যুবক আটক

  • প্রকাশিতঃ রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩১৩ বার পঠিত

নেকবর হোসেন:

কুমিল্লা সদরের নুরপুর হাউজিং এস্টেট এর স্বপ্নের ছায়া বাড়ির উত্তর পার্শ্বে নির্মাণাধীন পরিত্যক্ত ছাদ বিহীন বিল্ডিংয়ের সামনে জঙ্গলের ভিতর থেকে ৫০ কেজি গাঁজাসহ মোহাম্মদ হাসান জিসান (২৫) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১২ আগষ্ট) রাত সাড়ে ১০ টায় পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
আটক হওয়া মোহাম্মদ হাসান জিসান সদরের কুচাইতলী এলাকার আব্দুল হালিমের ছেলে।

থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানা পুলিশ নুরপুর হাউজিং এস্টেট স্বপ্নের ছায়া বাড়ির উত্তর পার্শ্বে নির্মাণাধীন পরিত্যক্ত ছাদ বিহীন বিল্ডিং এর সামনে জঙ্গল এর ভিতর থেকে মোহাম্মদ হাসান জিসানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২ টি প্লাষ্টিকের বস্তার ভিতর হইতে খাঁকি কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২৫ পোটলার ভিতর থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু হানিফ অপু (৩৪) নামের আরেক যুবক পালিয়ে যায় । অপু কাটাবিল সর্দার বাড়ির শাহজাহান মিয়ার ছেলে।

গ্রেফতার হওয়া মোহাম্মদ হাসান জিসান এর বিরুদ্ধে পূর্বের মাদক, ডাকাতিসহ ৭টি মামলা এবং পলাতক আসামী আবু হানিফ অপুর বিরুদ্ধে পূর্বের অস্ত্র, মাদক, মারামারির ১১টি মামলা বিচারাধীন আছে।
এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD