1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
২০ কেজি গাঁজা সহ দেবীদ্বারে দুই মাদক কারবারি আটক - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

২০ কেজি গাঁজা সহ দেবীদ্বারে দুই মাদক কারবারি আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৪১৭ বার পঠিত

শফিউল আলম রাজীব:

কুমিল্লার দেবীদ্বারে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেছে দেবীদ্বার থানা পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত দু’জন আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পূর্বক কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের সুবিল গ্রামের পশ্চিম পাড়া মৃত আব্দুর ছাত্তারের ছেলে সাইদ আহম্মেদ সাদেক(৫৫) ও ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের মুকবুল হোসেনের ছেলে মোঃ ইসমাইল হোসেন(২৫) তাদের ঠিকানা উল্লেখ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় এসআই মোক্তার আহমেদ মল্লিক তার সঙ্গীয় ফোর্স নিয়ে ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার শিবনগর গোমতী ব্রীজের পশ্চিম পাড়ে সাঈদ আহম্মেদ সাদেক(৫৫) এর বসত ঘরে মাদক ব্যবসায়ীরা অবৈধ ভাবে মাদক ক্রয় বিক্রয় করে আসছিলো। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌছামাত্র আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে এসআই মোক্তার আহমেদ মল্লিক ও তার সংগীয় ফোর্সের সহায়তায় এ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর শুক্রবার সন্ধ্যায় জানান, মাদক ক্রয় বিক্রয়কালে দু’জনকে আটক করে তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD