1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর জমি ও ঘর পেলো আরও ১০০ ভূমিহীন পরিবার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবীদ্বারে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর জমি ও ঘর পেলো আরও ১০০ ভূমিহীন পরিবার

  • প্রকাশিতঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৪৯ বার পঠিত

শফিউল আলম রাজীব :

কুমিল্লার দেবীদ্বারে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রল্পের ৪র্থ পর্যায়ে জমি ও ঘর পেলো আরও ১০০ ভূমিহীন পরিবার।

বধুবার (৯ আগস্ট)সকালে একযোগে সারাদেশে আশ্রয়ণ-২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভার্চুয়ালি সংযুক্ত হয়ে জমি ও গৃহ হন্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ দেশের ২২ হাজার ১০১ জন গৃহ-ভূমিহীনদের মাঝে আশ্রয়নের ঘর হস্তান্তর করেন। এর মধ্য দিয়ে চতুর্থ পর্যায়ে উপজেলার ১০০টি ভূমি ও গৃহহীন পরিবার আনুষ্ঠানিকভাবে জমি ও ঘর পেয়ে আনন্দিত। চতুর্থ পর্যায়ে (১ম ধাপে) ১০০ টি ঘরসহ দেবীদ্বারে মোট ৪০৫টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হয়।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার নব নির্বাচিত মেয়র সাইফুল ইসলাম শামীম, সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, অধ্যক্ষ হুমায়ুন কবির চেয়ারম্যানসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD