1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজের ১২ বছরের কারাদণ্ড - Dainik Cumilla
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড ব্রাহ্মণপাড়ায় সিএনজি ১২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া ​১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, চট্টগ্রাম থেকে প্রধান আসামি গ্রেপ্তার ​ নাঙ্গলকোটে ইসলামী ব্যাংক এর গ্রাহক সমাবেশ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জাতীয় পার্টি নেতা কাজী নাহিদ গোমতী ইয়ুথ সোশ্যাল অর্গানাইজেশন, বাংলাদেশ এর ” সম্মানিত উপদেষ্টা ” হলেন মওদুদ আবদুল্লাহ শুভ্র দেবীদ্বারে শ্বাসরুদ্ধকর অভিযান: বিলে ঝাপিয়ে পড়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার ২ আসামীকে আটক করেছে পুলিশ কুমিল্লায় উচ্ছেদ অভিযানে টমসমব্রিজ কাঁচাবাজার গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত

কুবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজের ১২ বছরের কারাদণ্ড

  • প্রকাশিতঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩০৪ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন সবুজের অস্ত্র মামলায় ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন, কুমিল্লা আদালতের অতিরিক্ত পিপি মুজিবুর রহমান বাহার।
পিপি মুজিবুর রহমান বাহার জানিয়েছেন, ২০১৫ সালে কোটবাড়ির সালমানপুর এলাকায় দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি রিভলবার ও একটি মোটরসাইকেলসহ ইলিয়াসকে গ্রেফতার করে র‌্যাব। অস্ত্র উদ্ধারের ঘটনায় সে সময় র‌্যাব বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে আদালত মামলার রায় ঘোষণা করে। রায় ঘোষণার সময় ইলিয়াস উপস্থিত ছিলেন না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD