1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
নগরীর পুলিশ দেখে গাড়ি ফেলে চালকের দৌড়- মাইক্রোবাসসহ ভারতীয় শাড়ি উদ্ধার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

নগরীর পুলিশ দেখে গাড়ি ফেলে চালকের দৌড়- মাইক্রোবাসসহ ভারতীয় শাড়ি উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৯৩ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা নগরীর মনোহরপুরে গোয়েন্দা পুলিশ দেখে মাইক্রোবাস থামিয়ে দৌড়ে পালিয়েছে চালকসহ দুজন ব্যক্তি । এ সময় গাড়ি তল্লাশী করে পাওয়া যায় চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি। পরে গাড়িসহ শাড়িগুলো জব্দ করে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়।
বুধবার বেলা সাড়ে ১২ টায় কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি কর্মকর্তা রাজেস বড়ুয়া বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে মনোহরপুরে একটি মাইক্রোবাস গোয়েন্দা পুলিশ দেখে হঠাৎ থেমে যায়। এ সময় চালকসহ দুজন লোক দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়ি তল্লাশী করে আমদানি শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় ৭১৪ পিস শাড়ী ও ১ টি মাইক্রো গাড়ি বাস জব্দ করা হয়। জব্দ শাড়ির বর্তমান বাজারমূল্য আনুমানিক সাড়ে ৮ লাখ টাকার বেশী। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD