1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে মুজিববর্ষে ঘর ও জমি পেল আরও ৯০টি ভূমিহীন পরিবার - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দাউদকান্দিতে মুজিববর্ষে ঘর ও জমি পেল আরও ৯০টি ভূমিহীন পরিবার

  • প্রকাশিতঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৪৫৮ বার পঠিত

শামীম রায়হান॥

কুমিল্লার দাউদকান্দিতে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রল্পের ৪র্থ পর্যায়ে জমি ও ঘর পেলেন আরও ৯০টি ভূমিহীন পরিবার।

বধুবার (৯ আগস্ট)সকালে একযোগে সারাদেশে আশ্রয়ণ-২ প্রল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ভার্চুয়ালি সংযুক্ত হয়ে জমি ও গৃহ হন্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে চতুর্থ পর্যায়ে উপজেলার ৯০টি ভূমি ও গৃহহীন পরিবার আনুষ্ঠানিকভাবে জমি ও ঘর পেয়ে মহাখুশি।

দাউদকান্দি উপজেলায় মোট ৪৭৬টি ঘরের মধ্যে ৩৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে এই উপহার প্রদান করা হয়েছে।

বুধবার(৯ আগস্ট)সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)মো.মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’শতক জমি ও ঘরের দলিল তুলে দেন,প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মেজর জেনারেল(অব.)সুবিদ আলী ভূঁইয়া এমপি৷
ইতিমধ্যে চতুর্থ পর্যায়ে (১ম ধাপে)৯০ টি ঘরসহ মোট ৪৫০টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ দলিল হস্তান্তর করা হয়। এ বছরের মধ্যে বাকী ২৬টি ঘর হস্তান্তরের মধ্যে দিয়ে দাউদকান্দি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করা হবে৷

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.জিয়াউর রহমান,মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা,বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,প্যানেল মেয়র ও উত্তর জেলা শ্রমিক লীগ সভাপতি রকিব উদ্দিন রকিব,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সাইদুল ইসলামসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD