1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দেবীদ্বারে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দেবীদ্বারে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

  • প্রকাশিতঃ শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৩১৫ বার পঠিত

শফিউল আলম রাজীব :

দেবীদ্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে দেবীদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ, দোয়া অনুষ্ঠান, বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে শেখ কামালের জীবন বিষয়ক আলোচনা সভা, স্মৃতিচারণ ও ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কমল কৃষ্ণ ধর, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাছির উদ্দীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD