1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
কুমিল্লায় প্রেম করায় পায়ুপথে ছুরি ঢুকিয়ে কিশোরকে হত্যা - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

কুমিল্লায় প্রেম করায় পায়ুপথে ছুরি ঢুকিয়ে কিশোরকে হত্যা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩৪৩ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লা নগরীতে প্রেম করার অপরাধে এক কিশোরকে পায়ুপথে ছুরি ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে পলাতক প্রেমিকার পরিবারের সদস্যরা।

গত (৩০ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোর মারা যান। গত (২৮ জুলাই) রাতে প্রেমিকার পরিবারের সদস্যরা বাড়ি ডেকে নেয়। পরে সেখান থেকে ওই কিশোর রক্তাক্ত অবস্থায় নিজ বাড়িতে ফিরে আসে।

নিহত কিশোর কুমিল্লা নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নিহতের খালা জানান, গত (২৭ জুলাই) প্রেমের বিষয়ে সমস্যার সমাধান হয়। পরে শুক্রবার রাতে তাকে ডেকে নিয়ে ঘরের পাশে ছুরিকাঘাত করে ফেলে রেখে চলে যায় প্রেমিকার পরিবারের সদস্যরা। এ ঘটনার পর থেকে মেয়ে আর তার পরিবারের কেউ বাড়িতে নেই।

নিহত কিশোরের মা জানান, প্রতিবেশী বাদল মিয়ার মেয়ের সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে মেয়ের স্বজনরা বাড়িতে এসে ছেলের ওপর হামলা চালান। গত শুক্রবার আমার ছেলেকে ডেকে নিয়ে যায় প্রেমিকার পরিবারের সদস্যরা। এ সময় আমিও তাকে কিছু না বুঝে যেতে দিই। কিছুক্ষণ পর আমার ছেলে রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে লুটিয়ে পড়ে। এ সময় আমার ছেলে বলে, তার পায়ুপথে ছুরিকাঘাত করা হয়েছে। পরে আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় নিতে বলেন। এ সময় ঢাকায় দুদিন থাকার পর রাতে আমার ছেলে মারা যান। আমার ছেলেকে যারা মেরেছে তাদের নাম বলে গেছে।

এ বিষয়ে জানতে বাদল মিয়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তারা বাড়িতে তালা দিয়ে পালিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, ‘ছেলেটি মারা যাওয়ার আগে বলে গেছে, কে কে হত্যার সঙ্গে জড়িত।’

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। ওই ঘটনা সত্যি হলে ও লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD