1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
দাউদকান্দিতে দখল উচ্ছেদে বিআইডব্লিউটিএ অভিযান - Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

দাউদকান্দিতে দখল উচ্ছেদে বিআইডব্লিউটিএ অভিযান

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩২৭ বার পঠিত

 

শামীম রায়হান, দাউদকান্দি থেকে ॥ কুমিল্লার দাউদকান্দিতেতে নদীর তীরে অভিযান পরিচালনা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ৷ ২ দিনব্যাপী অভিযানের প্রথম দিন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া, জরিমানা ও বালু অপসারণের জন্য সময় নির্ধারণ করে দিয়েছে বিআইডাব্লিউটিএ অভিযানকারী দল ।

রবিবার (৩০ জুলাই) প্রথম দিন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পৌরসভার গোমতী নদীর তীরে এ উচ্ছেদ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

অভিযানের প্রথম দিনে সাতটি প্রতিষ্ঠানকে ৬ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তিনটি কোল্ড স্টোরেজের অবৈধভাবে নির্মাণ করা সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেয় অভিযানকারী দল। এ সময় নদীতে অবৈধ বালুর ড্রেজারের পাইপ গুড়িয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বিআইডব্লিউটিএ’র জায়গায় রাখা বালু সরিয়ে নিতে সাত দিনের সময় দেন সংশ্লিষ্ট দখলদার ব্যবসায়ীদের। তিনি বলেন বিআইডব্লিউটিএ জায়গা উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন,বিআইডব্লিউটিএ মেঘনা নদী বন্দরের উপ-পরিচালক মোঃ শরিফুর ইসলাম ও পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব৷

এ সময় বিআইডব্লিউটিএ অভিযানকারী দলকে সহায়তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্মীরা সহায়তা করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD