1. [email protected] : Dainik Cumilla : Dainik Cumilla
  2. [email protected] : Habibur Monna : Habibur Monna
  3. [email protected] : unikbd :
- Dainik Cumilla
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নাঙ্গলকোটে জুলাই শহিদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা, দোয়া ও কবর জিয়ারত আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী দেবীদ্বারে মাদকাসক্ত ২ ভাইয়ের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার বিচার শুরু ১৬ আগস্ট সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্রের সাথে ঘটে যাওয়া অপরাধ সমূহ দ্রুত বন্ধ হওয়া উচিত জুলাই শহিদের কবরে জুতা পায়ে পুলিশ বীর মুক্তিযোদ্ধা গাজী বীন সালামের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু ১৬ই জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা নাঙ্গলকোটে স্কাউটস এর ওরিয়েন্টেশন কোর্স

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৩০২ বার পঠিত

নেকবর হোসেন :

কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহ দিবস উদযাপন ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা মৎস্য সপ্তাহ উপলক্ষে সারা দেশের ন্যায় র‍্যালি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫ জুলাই) সকাল ১০ টায় কুমিল্লা জেলাপ্রশাসন ও কুমিল্লা মৎস্য দপ্তরের আয়োজনে একটি র‍্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলাপ্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা কৃষি দপ্তরের অতিরিক্ত উপপরিচালক শেখ আজিজুর রহমান,কুমিল্লা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেআরা বকুল, প্রাণিসম্পদ কর্মকর্তা ইসমাইল হোসেন সহ অনন্যারা।
২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্য ন্ত ৭ দিন ব্যাপী মৎস্য সপ্তাহ দিবস উদযাপন করা হবে ।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ মাছ চাষীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এই সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক ও সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫ | দৈনিক কুমিল্লা    
Developed By UNIK BD